খেলাধুলা

পুরোনো ডিজাইনের টি-শার্ট বাতিল করল ডি কে ব্লাড ডোনার্স ক্লাব

প্রিন্ট
পুরোনো ডিজাইনের টি-শার্ট বাতিল করল ডি কে ব্লাড ডোনার্স ক্লাব

নিরাপত্তা নিশ্চিত করা ও সংগঠনের লোগোর অপব্যবহার ঠেকাতে পুরোনো ডিজাইনের অফিশিয়াল টি-শার্ট বাতিল করেছে ডি কে ব্লাড ডোনার্স ক্লাব। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ওই টি-শার্ট পরে কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়া যাবে না।

সংগঠনটির পক্ষ থেকে সদস্যদের পুরোনো টি-শার্ট ব্যবহার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে টি-শার্টে থাকা লোগো কেটে অব্যবহারযোগ্য করে ফেলার অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো টি-শার্ট পরিহিত কোনো ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক বা অর্থনৈতিক কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। ওই পোশাক পরে কেউ কোনো অপ্রীতিকর ঘটনায় জড়ালেও তার দায় বহন না করার কথা জানিয়েছে সংগঠনটি।

ডি কে ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি খন্দকার জিহাদ জানান, শিগগিরই নতুন ডিজাইনের অফিশিয়াল টি-শার্ট বিতরণ করা হবে। সংগঠনের ভাবমূর্তি ও কার্যক্রম সুরক্ষিত রাখতে সদস্যসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সম্পর্কিত সংবাদ