সারাদেশ

ডিমলায় খেলাচ্ছলে ক্যানেলে পড়ে যায় ৪ বছরের শিশু
17 Aug 2026

ডিমলায় খেলাচ্ছলে ক্যানেলে পড়ে যায় ৪ বছরের শিশু

খেলার ছলে তিস্তা সেচ ক্যানেলের পানিতে পড়ে গিয়েছিল চার বছরের কোমোলমতি শিশু সিনহা। ভাগ্নিকে ভেসে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল ১২ বছরের ছোট্ট খালা পাখি আক্তার। কিন্তু ভাগ্নিকে আর বাঁচানো গেল না, তিস্তার প্রবল স্রোত ও গভীরতায় প্রাণ হারাল উদ্ধার করতে যাওয়া সেই কোমল হৃদয়ের খালাও।আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এক হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।নিহতরা হলো— নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোনো দিন
17 Aug 2026

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোনো দিন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিচার শেষ পর্যায়ে পৌঁছেছে। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের পর্যায় শুরু হওয়ায় বিচারিক কার্যক্রম এখন রায়ের দিকে এগোচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির বিচার চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য ছয় আসামি হলেন আওয়াম

মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে
17 Aug 2026

মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মোংলা বন্দরের সমস্যাগুলোকে চিহিৃত করা হয়েছে এবং সকলের সহযোগিতা নিয়ে আগামী এক মাসের মধ্যে তা সমাধান করা হবে।তিনি আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা হোটেল সিটি ইন এ মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।মন্ত্রী বলেন, মোংলা বন্দরের সম্ভাবনা রয়েছে। সরকারি দপ্তরগুলোতে সেবাবান্ধব পরিবেশ তৈরি হলে বেশি রাজস্ব

চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ
17 Aug 2026

চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ

চুয়াডাঙ্গার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় দুটি ইউনিয়নে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন প্রতিবন্ধীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। এছাড়াও আমন্ত্রি

৮মাসে ৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকা সমমূল্যের মাদক জব্দ
17 Aug 2026

৮মাসে ৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকা সমমূল্যের মাদক জব্দ

সরাইল রিজিয়নের অধীনস্থ মৌলভীবাজারের শ্রীমঙ্গল,সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ জেলার ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ওই ৪টি সেক্টরে অভিযানে ৮ মাসে ৮শ ৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের গেল ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত এসব অভিযান চালানো হয়।সোমবার(১৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।সংবাদ সম্মেলনে তিনি বলে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ‘ক্যারিয়ার সেন্টার’ চালুর নির্দেশ ভিসির
17 Aug 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ‘ক্যারিয়ার সেন্টার’ চালুর নির্দেশ ভিসির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের দক্ষ, কর্মমুখী ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে সব কলেজে ‘ক্যারিয়ার সেন্টার’ চালুর নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।সোমবার (১৭ আগস্ট) সকালে ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত ‘ব্রিজিং অ্যাসপিরেশন টু অ্যাচিভমেন্ট’ শীর্ষক ক্যারিয়ার সেন্টার প্রকল্পের গ্র্যাজুয়েশন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি  শাফিউল পাঠোয়ারী
17 Aug 2026

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী

সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন অভিযানে যুক্ত থেকে দক্ষতার পরিচয় দেয়ায় এস আই আনোয়ার, এস আই সুদীপ, এ এস আই নবী, এ এস আই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুকসুদপুরের ইউএনও
17 Aug 2026

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুকসুদপুরের ইউএনও

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।সোমবার (১৭ আগস্ট) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।জানা গেছে, উপজেলার বহুগ্রাম গ্রামের সরকার বাড়ি এলাকায় সীমান্ত বিশ্বাসের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ি ও মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্

জন্মদিনে ভালোবাসায় সিক্ত অভিনেতা রিফাত শেখ, উদযাপনে কক্সবাজারে বন্ধুদের সঙ্গে
17 Aug 2026

জন্মদিনে ভালোবাসায় সিক্ত অভিনেতা রিফাত শেখ, উদযাপনে কক্সবাজারে বন্ধুদের সঙ্গে

বাংলাদেশের নাটক ও অভিনয় অঙ্গনের তরুণ মুখ রিফাত শেখের আজ জন্মদিন। বিশেষ এই দিনে সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন সম্ভাবনাময় এই অভিনেতা। জন্মদিনের আনন্দকে আরও স্মরণীয় করে তুলতে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে কক্সবাজারে দেখা যাচ্ছে তাকে। সমুদ্রের শহরে বন্ধুদের সঙ্গে আড্ডা আর আনন্দের মধ্য দিয়েই এবারের জন্মদিন উদযাপন করছেন রিফাত।অল্প সময়ের অভিনয়যাত্রায় দর্শকদের নজর কাড়তে শুরু করেছেন রিফাত শেখ। অভিনয়ের প্রতি আগ্রহ, পরিশ্রম এবং বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার প্

হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর করে চলা মনা বেগমের এইচএসসিতে জয়
17 Aug 2026

হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর করে চলা মনা বেগমের এইচএসসিতে জয়

হাতের ওপর ভর করে দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে এইচএসসি পরীক্ষায় জয়! মৌলভীবাজারের অদম্য মনা বেগম।জন্ম থেকেই বাঁ হাত ও বাঁ পায়ে শক্তি নেই, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়েছেন জন্মলগ্নেই। তবুও বুকভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে হাতের ওপর ভর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে কলেজে পড়ার মনোবল নিয়ে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার অদম্য তরুণী মনা বেগম। চলার পথে বহু মানুষের তাচ্ছিল্য, হাসি-ঠাট্টা ও অবজ্ঞাপূর্ণ কটূক্তি শুনতে হয়েছে তাকে—"হাত নেই,

চরফ্যাশন উপজেলার যুবদলের সভাপতি প্রার্থী মো:ইজাজ আহম্মেদ
17 Aug 2026

চরফ্যাশন উপজেলার যুবদলের সভাপতি প্রার্থী মো:ইজাজ আহম্মেদ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার অন্যতম প্রতিভার অধিকারী ও একজন পরিচ্ছন্ন এবং রাজপথের মহানায়ক নামের রাজনীতিবীদ মোঃ ইজাজ আহম্মেদ। তিনি তার সুন্দর নেতৃত্বের মাধ্যমে অন্যতম এক অধ্যায়ের সুচনা তৈরি করেছেন।তার রাজনৈতিক জীবনে নাই কোনো অন্যায়-অবিচার, জুলুম ও চাঁদা-বাজির মতো জঘন্যতম কাজ।চরফ্যাশন উপজেলার যুবদলের একজন কর্মীবান্ধব নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সবসময়ই ন্যায়ের পক্ষেই লড়াই করেন। এবং গরীব দুঃখী অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো একজন নিরহংকার মানুষ। চরফ্যাশন উপজেলায় একমাত্র একজন পরিচ্ছন্

ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার
17 Aug 2026

ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার

একটি ভঙ্গুর অর্থনীতি, চাপের মুখে থাকা ব্যাংকিং ব্যবস্থা, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, প্রশাসনিক দুর্বলতা এবং দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভার নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর আজ পূর্ণ হলো সরকারের প্রথম ছয় মাস। এই ১৮০ দিনের সবচেয়ে বড় অর্জন হয়তো কোনো একক মেগা প্রকল্প নয়; বরং সংকটে থাকা রাষ্ট্রযন্ত্রকে সচল করা, অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা এবং নির্বাচনী প্রতিশ্রুতিকে দৃশ্যমান কর্মসূচিতে