সারাদেশ

মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে মসজিদ ও শহীদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মসজিদ নির্মাণ ও শহীদ মিনার স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে পিলার স্থাপন করা হয়েছে।

⎙ প্রিন্ট
মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে মসজিদ ও শহীদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ
ছবি: প্রতিনিধি
⌖ ওসমানী নগর
মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে মসজিদ ও শহীদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মসজিদ নির্মাণ ও শহীদ মিনার স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে পিলার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মসজিদ নির্মাণের স্থান নির্ধারণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটির উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। বক্তারা বলেন, বিদ্যালয়ে মসজিদ না থাকায় শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকেই নামাজ আদায়ে সমস্যার সম্মুখীন হন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এলাকাবাসী, প্রবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টদের সমন্বয়ে বিদ্যালয় প্রাঙ্গণে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ মিনার স্থাপনের জন্যও স্থান নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, সহ-সভাপতি মোস্তফা কামাল, ভূমিদাতা ও সাবেক উন্নয়ন কমিটির সভাপতি হাজী হারুন মিয়া, ভূমিদাতা ফজলু মিয়া, উন্নয়ন কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি হাজী আব্দুল মন্নান, শিক্ষকদের পক্ষ থেকে মো. বশির মিয়া ও প্রবাসী হোসাইন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সদস্য মনোহর আলী, আব্দুল মুহিত, কয়েছ আহমদ, দিলাহর আলী, সিরাজ মিয়া, হেলাল মিয়া, কোতুব উদ্দিন, সাইফুর রহমান, সমাজসেবক আবুল হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিদ্যালয়ে মসজিদ নির্মাণে প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সম্পর্কিত সংবাদ