সারাদেশ

নওগাঁয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

⎙ প্রিন্ট
নওগাঁয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
⌖ নওগাঁ সদর

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলীর সঙ্গে নওগাঁ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নওগাঁ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন, আন্তঃদপ্তর সমন্বয় এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জনকল্যাণে সরকারি কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জনসেবার মানোন্নয়ন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, উন্নয়ন কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও কল্যাণে পুলিশের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বক্তব্য দেন।

সভায় উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নওগাঁ জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা এবং জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পর্কিত সংবাদ