ভাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে প্রশাসনের বিশেষ তৎপরতা, ড্রোনে চলছে নজরদারি

ভাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে প্রশাসনের বিশেষ তৎপরতা, ড্রোনে চলছে নজরদারি
প্রিন্ট

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ফরিদপুরের ভাঙ্গায় সতর্ক অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম চালু করা হয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে মাঠপর্যায়ে বিজিবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।অন্যদিকে, উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। কোথাও কোথাও নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে গ্রাম ও সড়কে শোডাউন এবং বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা গেছে।
 নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গায় বিএনপির রাজনৈতিক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।
শেয়ার করুন-