সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে "বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘ" এর  উদ্যোগে "মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। এতে সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পৌরসভায় অবস্থিত ৬১নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের কোষাধ্যক্ষ ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান জানান, এবছর বৃত্তি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইজ দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনারগাঁও জি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খংসারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ীমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাকাটি ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রথম ২০ জন শিক্ষার্থীকে সনদপত্রসহ নগদ অর্থ প্রদান করা হবে।
বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে অভিভাবকেরা নির্ধারিত সময়ে তাঁদের সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শিপ্লু, সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন, সহ সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর সাবেক গভর্নিং বডির সদস্য তারেক মোল্লা এবং আজকের সোনারগাঁও নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক ও দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি  ইফতেখার আহমেদ জুলহাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষা কার্যক্রম সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আইউব হোসেন, রীনা আক্তার, এমরান মিয়া, শিরিন আক্তার ও মোসাঃ রাবেয়া আক্তার।
প্রসঙ্গত, পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণীর দিনক্ষণ স্ব স্ব বিদ্যালয় ও শিক্ষার্থীদের অভিভাবকদের মুঠোফোনে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
শেয়ার করুন-