সারাদেশ

হাসিনা ও পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফর করবেন না তারেক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে অগ্রগতি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে না বলে জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যের বরাতে রোববার (১৬ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলীকে ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র বদলি করতে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নাজমুল আলমকে বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার হলুদিয়া চালা বাজারে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোবাইল ফোনের লাউড স্পিকারে ডিএফওকে এ কথা বলেন মন্ত্রী।এর আগে উপস্থিত জনতার উদ্দেশে বন বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে আহমেদ আযম খান বলেন, ‘আমি বন বিভাগকে দালালমুক্ত করব। বন বিভাগের

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রোববার সকাল থেকেই আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে মাদক গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে ও রাজনৈতিক

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভিডিওটিতে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায় এবং ওই ব্যক্তি শাওন খান বলে দাবি করা হচ্ছে। তবে শাওন খান অভিযোগ অস্বীকার করে ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন।শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে শাওন খানকে অব্যাহতি দেও

নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আমানিয়া হোটেলের ম্যানেজার ইমাম উদ্দিনকে (৪৫) কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হোটেলের ক্যাশ থেকে ৫ লাখ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে দিকে উপজেলার চৌমুহনী-ফেনী রোডের আমানিয়া হোটেলের ম্যানেজারের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আহত ইমাম উদ্দিন নোয়াখালী সদর উপজেলার নওয়াজপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা এবং আমানিয়া হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় দায়ের করা এজাহ

বন্দরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত
নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, নদীমাতৃক নারায়ণগঞ্জের মৎস্যসম্পদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে

দেশজুড়ে ৬ হাজার ক্ষুদ্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ
দেশের ক্রমবর্ধমান কর্মসংস্থান চাহিদা, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, কৃষকের ন্যায্য বাজার নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সারা দেশে পর্যায়ক্রমে ৬ হাজার ক্ষুদ্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্থানীয় সম্পদ, দক্ষতা ও উৎপাদনের সঙ্গে যুক্ত করে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।এই উদ্যোগের মাধ্যমে বেকারের হাতকে কর্মীর হাতে এবং কর্মীর হাতকে উদ্যোক্তার

নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে স্বত্তন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখাঁর আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলুল হুদা বাবুল। অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ম

পৌরসভার প্রশাসকের প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল
চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসককে প্রত্যাহার, ফুটপাতে তারকাঁটা দেওয়া বন্ধ এবং উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বর থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরাও অংশ নেন।বিক্ষোভ মিছিলটি শহীদ হাসান চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবির মধ্যে ছিল—‘পৌ

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ': চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ'র বর্ণাঢ্য উদ্বোধন
'রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে

মুকসুদপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদী থেকে মিজানুর রহমান (৬২) ওরফে মিটু খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্য্য কান্দি গ্রামের শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে কুমার নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মিজানুর রহমানের বলে শনাক্ত করেন।নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘরুয়া ইউনিয়নের বিবির কান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) বেলা আনু

রাজনগরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনিছ মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।অভিযুক্ত আনিছ মিয়া উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জান


