মুকসুদপুরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন
গোপালগঞ্জের মুকসুদপুরের ভাবড়াশুরে মাদকাশক্ত স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে।আজ রোববার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় সাড়ে ১০টা ১১টার দিকে।নিহতের নাম মীম আক্তার (২৫)। তিনি, মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর গ্রামের তরিক শিকদারকে ভালবেসে হিন্দু থেকে মুসলমান হয়ে বিয়ে করেছিলেন ।রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মুকসুদপুর থানার ওসি মো, আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,নিহত মীম আক্তার ছিলেন একজন হিন্দু নারী। তার সাথে মুকসুদপুরের ভাবড়াশুর গ্রামের তারিকুল শিকদারের প্রেমের সম্পর্কের পর ওই নারী ধর্মান্তরিত হয়ে তারিকুল সিকদারকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। এরপর তাদের সংসারে অভাব অনটন দাম্পত্য জীবনে নেমে আসে কষ্টের ঝড়। তারিক সিকদার মাদকাশক্ত হয়ে পড়েন। শুরু হয় মীমের জীবনে করুন পরিনতি। এ নিয়ে প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া্ঝাটি লেগেই থাকতো।রোববার ১৩ সেপ্টেম্ভর ভোরে তুচ্ছ ঘটনা নিয়ে মাদকাসক্ত স্বামী তারিকের সারেথ ঝগড়ায় জড়িয়ে পড়েন মীম। একপর্যায়ে মীমকে পিটিয়ে হত্যার পর মা ও বড় ভাইেয়র স্ত্রীকে জানান মীমকে পিটিয়ে হত্যা করেছি এই বলে সে পালিয়ে যায়।








