সারাদেশ

ফ্যাসিস্ট সরকার হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি ---সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রিন্ট
ফ্যাসিস্ট সরকার হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি ---সিলেটে রাষ্ট্রপতি
গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরভবনে সিটি করপোরেশনের পক্ষ থেকে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। গণতন্ত্রকে রক্ষা করাই এখন প্রধান কাজ। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলকে একসাথে কাজ করতে হবে। সংসদকে কার্যকর করতে হবে। নানা বিষয়ে মতপার্থক্য থাকবে তবে মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছতে হবে। আগামীর লড়াই দেশকে পুনর্গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করার। আগামী প্রজন্মকে একটি সমৃদ্ধ দেশ উপহার দেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি।তিনি আরও বলেন এই দেশ অনেকবার হোঁচট খেয়েছে। আজ আবার দেশ গঠনের সুযোগ এসেছে। আমরা যেন এই সুযোগ না হারাই। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। সিলেটে নানা জাতি-গোষ্ঠীর মানুষের বসবাসের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই।সিলেট প্রসঙ্গে তিনি বলেন "সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। আমি যখনই সুযোগ পাই তখনই সিলেটে আসি। সিলেটে যতবার এসেছি আপনাদের উষ্ণ আতিথেয়তা পেয়েছি। আমাদের চরম দুঃসময়েও আপনারা আমাদের পাশে ছিলেন। সিলেটের মানুষের সাথে অতীতে ছিলাম আগামীতেও থাকবো। ইনশাআল্লাহ, সিলেটের মানুষ আগামীতে দেশের নেতৃত্ব দেবে।বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি বলেন "আগে রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবে আপনাদের সাথে কথা বলতাম এখন সেভাবে পারি না। কারণ আমি শপথ নিয়েছি, আমি সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে কাজ করবো, কথা বলবো।তিনি বলেন, সিলেট নিজেই অত্যন্ত গর্বিত একটি জায়গা। এখানে হযরত শাহজাল (রঃ) হযরত শাহপরান (র.) শুয়ে আছেন, শ্রীচৈতন্য দেবের স্মৃতি রয়েছে। হাছন রাজা, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, হেমাঙ্গ বিশ্বাসরা এখানে জন্মেছেন। এমএজি ওসমানী, সাইফুর রহমান, এমএ খান, ইলিয়াস আলীর মতো নেতারাও সিলেটের সন্তান। সিলেটের চা বাগানের সারা বিশ্বে খ্যাতি রয়েছে। সিলেটের প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। সিলেটের মানুষ একইসঙ্গে শান্তিপ্রিয় ও প্রতিবাদী।প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জিকে উজছ প্রমুখ।

সম্পর্কিত সংবাদ