যাত্রাবাড়ীতে আওয়ামী ফ্যাসিস্টবাদ, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে মৎস্যজীবী দলের কঠোর হুঁশিয়ারি
যাত্রাবাড়ী থানাধীন এলাকায় আওয়ামী ফ্যাসিস্টবাদের দোসর, মাদক কারবারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দল। সম্প্রতি অনুষ্ঠিত "আওয়ামী ফ্যাসিস্টবাদের দোসর, মাদক কারবারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে করণীয়" শীর্ষক প্রতিবাদী ও সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা এ হুঁশিয়ারি দেন।যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাঃ বাবুল সওদাগরের সভাপতিত্বে এবং ৬৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাঃ ইমরান হোসেন ও ৫৩ নং ওয়ার্ডের সদস্য সচিব মোহাঃ বাইজিদ ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সভাপতি হাজী মোঃ ইব্রাহীম খলিল।সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ ইব্রাহীম খলিল বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চালাচ্ছে। আমরা মৎস্যজীবী দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করুন এবং সাবধান হয়ে যান।"তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যাত্রাবাড়ী এলাকায় কোনো অপরাধী, সন্ত্রাসী ও আওয়ামী দোসরদের মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন খান।বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন:মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি, ডেমরা থানা মৎস্যজীবী দলমোঃ আবুল কালাম খান, ১নং সহ-সভাপতি, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দল মোঃ ইমরান হাওলাদার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দল মোঃ হাসান আহম্মেদ লিটন, সভাপতি, ৬৫নং ওয়ার্ড ও ১নং সদস্য, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দল শাহরিয়ার রবিন, আহ্বায়ক, ৫০নং ওয়ার্ড, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দল মোঃ আবুল হোসেন, দপ্তর সম্পাদক, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দল সভায় বক্তারা যাত্রাবাড়ী এলাকাকে চাঁদাবাজ ও মাদকমুক্ত রাখতে এবং জনকল্যাণে মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সদা সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।








