ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মানিকদহ ইউনিয়ন উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “আওয়ামী লীগ কেবল দুই ভাগে বিভক্ত হয়েছে—এক ভাগ পলাতক লীগ, আর অন্য ভাগ নন-পলাতক লীগ।”কৃষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি নির্ভরশীল। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। কৃষকদের পাশে থাকার পাশাপাশি কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জরুরী জানান তিনি।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি ও সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন (সেলিম), সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী মোল্লা, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম সম্পাদক অলক কুমার বসু, ফরিদপুর জেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম (ভিপি শহিদ), সদস্য সচিব মুরাদ হোসেন মুরাদ, যুগ্ম আহ্বায়ক সজীব ঘোষ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ. ও. এম. তৈমুর লং, সহকারী সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান , এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও)-সভাপতি সালমান মোল্লাএবং ভাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস।মানিকদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রমজান মুন্সি।এ সময় স্থানীয় বিএনপি, কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








