ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ভাঙ্গা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।র্যালিটি ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনায় দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী ও দপ্তর সম্পাদক কুতুবুদ্দিন সরন।এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি মুন্সী মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আর মামুন রোমিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, যুববিষয়ক সম্পাদক হাদিউজ্জামান রাজু এবং ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজল তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








