রাজনীতি

হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণে ওসমানীনগরে বিএনপির দোয়া মাহফিল আয়োজন

⎙ প্রিন্ট
হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণে ওসমানীনগরে বিএনপির দোয়া মাহফিল আয়োজন
ছবি: প্রতিনিধি
⌖ ওসমানী নগর
হুমায়ুন কবিরের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে ওসমানীনগরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় তাঁর সফলতা কামনা করে সিলেটের ওসমানীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মকসুদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইস্তা মিয়া, আব্দুর রউফ, শাহ জাহাঙ্গীর, পেয়ার আলী, নেসাওর মিয়া, কয়েছ মিয়া, সিরাজ মিয়া, যুবদল নেতা আবু শিপু চৌধুরী, ইয়াওর আলী, আলাউর রহমান শান্ত, সমর আলী, মিজানুর রহমান মিজু, মিজানুর রহমান জনি, বাবর বক্স, তুফায়েল আহমদ, আনা মিয়া, সৈয়দ বাবুল আহমদ, ইসলাম উদ্দিন ও মিলন মিয়াসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মিলাদ ও দোয়া মাহফিলে হুমায়ূন কবিরের দায়িত্ব পালনে সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গোয়ালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।

সম্পর্কিত সংবাদ