নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫)। তিনি চকগোরা সরদারপাড়া এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে।
অন্য গ্রেপ্তারকৃতরা হলেন—মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), পিতা মো. অবির উদ্দীন সরদার; মো. সোহেল হোসেন (২১), পিতা মো. সাইফুল ইসলাম, সাং চকগোড়া পূর্বপাড়া; এবং মো. মাহমুদ রায়হান (৩০), পিতা মৃত আবুল কালাম আজাদ, সাং চকগোরা সরদারপাড়া। তারা সবাই মহাদেবপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








