প্রশাসন

নিজের চেয়ারে মাকে বসিয়ে সম্মান জানালেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন

⎙ প্রিন্ট
নিজের চেয়ারে মাকে বসিয়ে সম্মান জানালেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন
ছবিঃ প্রতিনিধি।
# নিজের চেয়ারে মাকে বসিয়ে সম্মান জানালেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন ⌖ বন্দর

নিজের কর্মস্থলের চেয়ারে মাকে বসিয়ে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন। মাকে নিজের চেয়ারে বসানোর এই মুহূর্তকে জীবনের ‘স্বপ্ন পূরণ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) চিকিৎসার জন্য কুমিল্লা থেকে মাকে নারায়ণগঞ্জে নিয়ে আসেন ওসি জামাল উদ্দিন। চিকিৎসা শেষে মাকে নিজের কর্মস্থল বন্দর থানায় নিয়ে গিয়ে এক মিনিটের জন্য নিজের চেয়ারে বসান তিনি।

এ বিষয়ে ওসি জামাল উদ্দিন বলেন, ‘আমার গর্ভধারিণী মাকে এক মিনিটের জন্য আমার চেয়ারে বসিয়ে সম্মান দিয়েছিলাম। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ। জগতের সকল মা যেন সুখী হয়।’

তিনি জানান, ছোটবেলা থেকেই জীবনের প্রতিটি ধাপে মায়ের সাহস, সমর্থন ও অনুপ্রেরণা পেয়েছেন। মায়ের সহযোগিতা তাঁকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। তাঁর বিশ্বাস, মায়ের সমর্থন ও অনুপ্রেরণাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিজের কর্মস্থলের চেয়ারে মাকে বসানোর মধ্য দিয়ে জীবনের পথচলায় মায়ের অবদানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বলে জানান ওসি জামাল উদ্দিন।

সম্পর্কিত সংবাদ