রাজনীতি

ওসমানীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

⎙ প্রিন্ট
ওসমানীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: প্রতিনিধি
⌖ ওসমানী নগর
ওসমানীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে গোয়ালাবাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি গয়াছ মিয়ার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শিপু চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা আলাউর রহমান শান্তর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গয়াছ মিয়া। এ সময় বক্তব্য রাখেন যুবদল নেতা ইয়াওর আলী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিএনপি নেতা শাহ জাহাঙ্গীর, আলাউর রহমান ইয়াওর, উপজেলা যুবদলের সদস্য আনা মিয়া এবং যুবদল নেতা মিজানুর রহমান মিজু, মিজানুর রহমান জনি, মিলন মিয়া, শাহ শামিম, সমর আলী, মাছুম আহমদ, ফারুক মিয়া, ফখরুল ইসলাম, দিদার হোসেন, ইসলাম উদ্দিন, আসফাক হোসেন, আব্দুল মতিন, নিসাদুল আহমদ, আনসার মিয়া, আহমদ মিয়া, তোফায়েল আহমদ, সুহেল মিয়া ও সেলিম আহমেদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ ছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ