অপরাধ ও দুর্ণীতি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলীর ফাঁসি দাবিতে মহাসড়ক অবরোধ

⎙ প্রিন্ট
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলীর ফাঁসি দাবিতে মহাসড়ক অবরোধ
‎লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে  জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন শিক্ষাথীরা। এতে দীর্ঘ দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।‎আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, অভিযুক্ত ইউসুফ আলী বর্তমানে গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকলেও বাদীকে আদালতে যেন সাক্ষ্য না দিতে পারে, সে জন্য তার পরিবারকে নানাভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে আসামীর পরিবার। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় মামলা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চলছে বলেও তারা দাবি করেন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা দ্রুততম সময়ে অভিযুক্তের ফাঁসির দাবি জানান।‎পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা  জানান, অতি দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষক ইউসুফ আলীর ফাঁসি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।‎উল্লেখ্য,চলতি বছরের ২০শে আগস্ট রংপুরের 'নিউ রূপসী বাংলা ক্লিনিক'-এর পরিচালক ইউসুফ আলী প্রতিবেশীর বাড়িতে সুযোগ বুঝে ওই অষ্টম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মা ও খালা এক অসুস্থ শিশুকে ১৫ দিন ভর্তি ছিলেন। পরে ২১ আগস্ট থানা মামলা দায়ের করলে ২৪ আগস্ট এসআরবি- ১৩ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।সেই মামলায় ইউসুফ আলী জেলহাজতে রয়েছেন।

সম্পর্কিত সংবাদ