সারাদেশ

উখিয়ায় সাংবাদিকরা একই প্ল্যাটফর্মে না এলেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকর্মীদের সক্রিয়তা ও সংবাদকর্মের পরিধি বেড়েছে

প্রিন্ট
উখিয়ায় সাংবাদিকরা একই প্ল্যাটফর্মে না এলেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
সাংবাদিক নেতৃবৃন্দ
⌖ উখিয়া
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, উখিয়া শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব  করেন সাংবাদিক মোসলেহ উদ্দিন, মতবিনিময় করেন  এন আলম সিকদার, মোস্তফা জামান চৌধুরী, জাফর আলম, গিয়াস উদ্দিন, নাসির উদ্দিন, যায়েদুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, উখিয়া শাখার সাংবাদিকবৃন্দ নেতৃবৃন্দ বলেন কক্সবাজারের উখিয়ায় সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকর্মীদের সক্রিয়তা ও সংবাদকর্মের পরিধি বেড়েছে এবং পেশাগত সাংবাদিকদের সংখ্যা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা একক  প্ল্যাটফর্মে না এলেও বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের অন্যতম সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা । তাই তাদের প্রত্যাবাসন, সীমান্ত পরিস্থিতি, স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা, উন্নয়ন ও জননিরাপত্তাসহ উখিয়ার গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের ক্ষুরধার ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে জনমত গঠনের পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখতে পারে।গতকাল সন্ধ্যায় উখিয়া উপজেলা সদরের উখিয়া বাজারস্থ সীমান্তবাংলা ভবনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, উখিয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার স্থানীয় জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় জনগণ যেন তাদের ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা ও উন্নয়নের অংশীদার হতে পারে, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। তারা আরও বলেন, স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনা, সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে তথ্য-প্রমাণের ভিত্তিতে তুলে ধরতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল, পেশাদার ও অনুসন্ধানী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।উখিয়ায় কর্মরত সব গণমাধ্যমকর্মীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ এবং অনুসন্ধানী  সাংবাদিকতা চর্চা আরও জোরদার করার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ