সারাদেশ

নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
11 Aug 2026

নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
11 Aug 2026

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কালাম মিয়া ওই এলাকার মৃত বাবর আলীর ছেলে।স্থানীয়রা জানান, দুপুরে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার একটি সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন কালাম মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়াতে আগস্টেই নতুন বোর্ড চান শ্রমিক নেতারা
11 Aug 2026

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়াতে আগস্টেই নতুন বোর্ড চান শ্রমিক নেতারা

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়াতে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স (এএফডব্লিউএ) বাংলাদেশ কমিটি।মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির মধ্যে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি দিয়ে একজন পোশাকশ্রমিকের নিজের ও পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। তাই বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন।এএফডব্লিউএ বাংলাদেশ কমিট

যে ৩ কারণে দেশজুড়ে বাড়ছে লোডশেডিং
11 Aug 2026

যে ৩ কারণে দেশজুড়ে বাড়ছে লোডশেডিং

দেশজুড়ে তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও খারাপ। কোথাও কোথাও দিনের ৬০ থেকে ৭০ শতাংশ সময় বিদ্যুৎ থাকছে না। এমনকি দেশের বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টার বেশি লোডশেডিংয়ের অভিযোগও পাওয়া যাচ্ছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সংকটের পেছনে মূলত তিনটি কারণ রয়েছে। এগুলো হলো গ্যাস ও কয়লার সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া, ভারত থেকে বিশেষ করে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়া এবং সঞ্চালন ও বিত

এমপিও শিক্ষকদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
11 Aug 2026

এমপিও শিক্ষকদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে একটি সভার রেজুলেশনের অংশবিশেষ কেটে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে সেটি আলোচনার টেবিলে আসে, রেজুলেশন হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায়। কিন্তু এসব প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রেজুলেশনের একটি অংশ বাইরে এনে প্রচা

ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা
11 Aug 2026

ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ‎সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন। এর আগে, রোববার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।‎আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-ম

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত বৃদ্ধ, আহত ১০
11 Aug 2026

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত বৃদ্ধ, আহত ১০

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিপন মোল্লা নামে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।স্থানীয় বাসিন্দা

মুকসুদপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
10 Aug 2026

মুকসুদপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হতাশা থেকে অভি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।নিহত অভি বিশ্বাস উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। সে বেদগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা যায়, সকালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অভি জানতে পারে, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর হতাশাগ্রস্ত

ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭
10 Aug 2026

ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানি (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) ভাঙ্গা উপজেলার কৌডুবী সদরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কৌডুবী সদরদী এলাকার হযরত ফাতিমাতুয যাহরা (রাযিঃ) মহিলা মাদ্রাসার সামনে সড়কে স্থানীয় শিশুরা ফুটবল খেলছিল। খেলার সময় বল বারব

চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১
10 Aug 2026

চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়কের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৯ আগস্ট বিকেলে হাটপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন ও তার ভাই সোহাগের নেতৃত্বে রনি, ফাহাদসহ ৭-৮ জনের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলার সাবেক সমন্বয়ক সামির হোসেনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।‎এ সময় সোহাগ ও শাহাবুদ

ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর
10 Aug 2026

ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

ফরিদপুরের ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকের একটি শাখায় ঋণ বিতরণ ও কিস্তির টাকা আদায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, ঋণের আবেদন না করেও কয়েকজনের নামে ঋণ দেখানো হয়েছে। আবার নিয়মিত কিস্তি পরিশোধ করেও অনেক গ্রাহকের নামে বকেয়া ঋণ দেখানো হচ্ছে।এ ঘটনায় সাবেক শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন ও মাঠ সহকারী ফজলুল হক ওরফে রুবেল মাতুব্বরের বিরুদ্ধে গ্রাহকদের নামে ভুয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং কিস্তির টাকা ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভ

ছেলের ওপর হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন বাবা
10 Aug 2026

ছেলের ওপর হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে গৌরনদী উপজেলা এলাকায় তার মৃত্যু হয়।নিহত আক্কাস খান গোবিন্দপুর গ্রামের মো. মিরাজ খানের ছেলে।পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জা