সারাদেশ

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ওই স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।শনিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আহত মারুফ মাতুব্বর (৩৮) ওই গ্রামের মৃত মোখছেদ মাতুব্বরের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রতি বৃহস্পতিবার বিকেলে বাড়িতে

পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্প উদ্বোধন
পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লুংলেই পাড়ায় স্থাপন করা হয়েছে একটি সৌরচালিত সুপেয় পানির পাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। তিনি নামফলক উন্মোচনের মাধ্যমে পাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা

মেঘের রাজ্যে সম্প্রীতির প্রতীক ‘দারুস সালাম জামে মসজিদ'
মেঘ, পাহাড় আর সবুজ প্রকৃতির অপরূপ মেলবন্ধনে গড়ে ওঠা সাজেক ভ্যালি দীর্ঘদিন ধরেই দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত এই পর্যটনকেন্দ্রে প্রতিবছর হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে পাহাড়ি জনপদ। আর সেই সাজেকেই এখন নতুন এক আকর্ষণের নাম ‘দারুস সালাম জামে মসজিদ’। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি ধর্মীয় উপাসনালয় হলেও এটি এখন সম্প্রীতি ও সৌন্দর্যের এক অনন্য প্রতীক। নামাজের সময় মুসল্লিদের উপস্থিতির পাশাপাশি

চিকিৎসার নামে প্রতারণা, ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় দালালচক্র
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে একটি দালালচক্র। অভিযোগ উঠেছে, হাসপাতালের আশপাশ, মডেল ঈদগাহ মসজিদের সামনে এবং আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে চক্রটির সদস্যরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। সেখানে রোগীদের কাছ থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।স্থানীয়দের দাবি, সরকারি হাসপাতালে সহজে ও স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার সুযো

এডিপির অর্থায়নে মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে নওগাঁর মান্দা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। অপর এক অনুষ্ঠানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থীদের সুবিধার্থে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশনও বিতরণ করা হয়।বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্

শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের আয়োজনে বেল্ট পরীক্ষার ফলাফল ঘোষণা ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণদের মাঝে বেল্ট তুলে দেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাচন

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর (৪৫) ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি খোকসা থানা থেকে মাত্র ৫০ গজ দূরে হওয়ায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ১০টা ৪০ মিনিটে উপজেলার থানাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত নাফিজ আহমেদ খান রাজু ওই এলাকার মৃত আনোয়ার আহমেদ তাঁতারি খানের ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। স্থানীয়দে

যৌন নিপীড়নের অভিযোগে হাতিয়ায় যুবককে ৫০ বেত্রাঘাত
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক যুবককে গ্রাম্য সালিশের মাধ্যমে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করার ঘটনা ঘটেছে। তবে যৌন নিপীড়নের মতো ফৌজদারি অপরাধের এ ধরনের বিচার আইনসম্মত কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।বুধবার (৫ আগস্ট) সকালে সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিচার প্রক্রিয়ার বৈধতা এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার নিশ্চিত হওয়া নিয়ে নতুন করে

তিন বিভাগে বন্যার পূর্বাভাস
উজানের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নিম্নাঞ্চল স্বল্পমেয়াদি বন্যার কবলে পড়তে পারে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বুধবার (৫ আগস্ট) সকালে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিট

ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নারীসহ আহত ৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী পশ্চিমপাড়া গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ৯ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে আছিয়া বেগমের ননদ লাইজু বেগম রেললাইন

রাজধানীতে শপিং ব্যাগে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপে অভিযান চালায় সবুজবাগ থানা পুলিশ। সেখানে একটি শপিং ব্যাগের ভেতর থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়।পুলিশ জা

বন্দরে ভয়েস অব বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, এতিমখানায় দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সামাজিক সংগঠন ভয়েস অব বন্দর-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি এতিমখানায় দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।বিশেষ মোনাজাতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা, শহীদ শরিফ ওসমান হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশ ও


