সারাদেশ

রাজধানীতে উত্তপ্ত শিক্ষাঙ্গন, আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ
রাজধানীর আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষ আপাতত থেমে গেলেও এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটায় রাজধানীর শিক্ষাঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে প্রথম দফায় সংঘর্ষে

জবি থেকে ঢাকা কলেজ, ছাত্রদল-শিবির সংঘর্ষে উত্তপ্ত দুই ক্যাম্পাস
একই দিনে রাজধানীর দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা কলেজে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু প্রতিনিধিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে উভয় ঘটনাতেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে দায় চাপিয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের ২ নম্বর গ্যালারিতে সংঘর্ষের ঘটনা ঘটে।ছাত্রশিবিরের দাবি

কক্সবাজারে আজ পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস, প্রশাসন-শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর ব্যাপক প্রস্তুতি
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ (দ্বিতীয় বর্ষ) উপলক্ষে আজ (৫ আগস্ট) কক্সবাজার জেলাজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি ঘিরে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে সমাবেশ, গণমিছিল ও অন্যান্য কর্মসূচির আয়োজন করেছে।শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মনজুরুল আলম স্বাক্ষরিত একটি নির্দেশনা সংশ্লিষ্ট

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে তোলা একটি চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানার তিনটি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মজুত থাকা চুনাপাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।সোমবার (৩ আগস্ট) উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসনের

রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া বদলি, তদন্ত চলমান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলজ গাছ কাটার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলমান থাকা অবস্থায় এই বদলির আদেশ কার্যকর হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে প্রীতম বড়ুয়াসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগ

৫ আগস্টকে ঘিরে কক্সবাজারে উৎসবমুখর প্রস্তুতি
কক্সবাজার জেলায় আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' (২য় বর্ষ) যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজ নিজ কর্মসূচি চূড়ান্ত করেছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মনজুরুল আলম স্বাক্ষরিত ৩ আগস্ট ২০২৬ তারিখের এক পরিপত্রে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়।

সাসপেন্ডেড কর্মকর্তার সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের অভিযোগ, প্রশ্নের মুখে খুলনা বিশেষায়িত হাসপাতাল প্রশাসন
করোনা পরীক্ষার অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত এক মেডিকেল টেকনোলজিস্টকে খুলনা বিশেষায়িত হাসপাতালের ফার্মেসি বিভাগে দায়িত্ব পালন করতে দেখা গেছে—এমন অভিযোগকে কেন্দ্র করে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল প্রশাসন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিডিও ফুটেজ, কল রেকর্ড এবং একাধিক কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য সামনে এসেছে। তবে হাসপাতাল প্রশাসন অভিযোগ অস্বীকার করেছে।অনুসন্ধানে দাবি করা হয়েছে, ২০২১ সালে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনা পরীক্ষার অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত মেডি
জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম। জানা যায়, পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই সোমবার সকালে জেলা প

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি সেলিম উদ্দিনের
গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।সোমবার বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন,গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ

বন্দরে বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ও আদালতের পরোয়ানাভুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বন্দর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়।বন্দর থান

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারৈপাড়া রোড শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে কনা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গেলে ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা পু

বদলগাছীতে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
নওগাঁর বদলগাছী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনে-রাতে মিলিয়ে প্রায় ৬ থেকে ৭ বার বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন সেবা গ্রহণকারী মানুষ ব্যাপক দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে উপজেলার গ্রামীণ এলাকাগুলোতে লোডশেডিংয়ের মাত্রা তুলনামূলক বেশি বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়দের ভাষ্য, অনেক এলাকায় প্রায় দুই ঘণ্টা পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, অন্যদিকে অতিরিক্ত গরমে স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে।উপজেলার


