সারাদেশ

সরকারি অর্থ উত্তোলনের চেষ্টায় মোয়াজ্জেম, ইউএনওর স্বাক্ষর জাল!
02 Aug 2026

সরকারি অর্থ উত্তোলনের চেষ্টায় মোয়াজ্জেম, ইউএনওর স্বাক্ষর জাল!

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন, স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের নামে একটি সরকারি ব্যাংক হিসাব পরিচালিত হয়। বিধি অনুযায়ী ওই হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে উপজেলা মডেল মসজিদ পরিচালনা

বেনজীরকে ফেরাতে যা করার করেছি, দাবি দুদকের
02 Aug 2026

বেনজীরকে ফেরাতে যা করার করেছি, দাবি দুদকের

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মুক্তি পাওয়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে এ ঘটনায় সংস্থাটির কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মীর মো. জয়নুল আবেদীন শিবলী।রোববার (২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীরের মুক্তির খবর দুদকও গণমাধ্যমের মাধ্যমেই জেনেছে। তবে আইনগতভাবে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো যথাযথভাবে গ্রহণ করা হবে।মীর মো. জয়নুল আবেদীন শিবলী

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
02 Aug 2026

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

শহিদুল ইসলাম, মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

দেশের সব বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান
01 Aug 2026

দেশের সব বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, দেশের সব বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।আজ শনিবার (০১ আগস্ট) দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্

পত্নীতলায় পুলিশের অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২
01 Aug 2026

পত্নীতলায় পুলিশের অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, দিবর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছায়। অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৩১ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলাম

ওসমানীনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ, প্রশাসনকে বিভ্রান্ত করতে ভিত্তিহীন অভিযোগের দাবি গ্রামবাসীর
01 Aug 2026

ওসমানীনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ, প্রশাসনকে বিভ্রান্ত করতে ভিত্তিহীন অভিযোগের দাবি গ্রামবাসীর

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া চতলিবন গ্রামে সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তার একটি অংশ দখল করে রাখা হয়েছে। বিষয়টি সমাধানে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। পরে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে রাস্তা পরিমাপের পরও পুনরায় সরকারি জায়গা দখলের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনকে বিভ্রান্ত করতে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, দয়

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি  ‎
01 Aug 2026

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি ‎

‎নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগমে ‘হিজবুত তাওহীদ’-কে কালো তালিকাভুক্ত ঈমান বিধ্বংসী জঙ্গি সংগঠন উল্লেখ করে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।‎‎শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর ও ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে বক্তারা এ দাবি জানান।‎‎ইসলামী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ ঘোষণা
01 Aug 2026

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের তিন নেতা দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজির মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাসির মিয়া এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছলেমান কাজী তাদের পদত্যাগের ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কার

হরিপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন, সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক রিয়াদ
01 Aug 2026

হরিপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন, সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক রিয়াদ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাকিব হাসান রিয়াদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল হক।নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয

মুকসুদপুরে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে
01 Aug 2026

মুকসুদপুরে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর হাফেজিয়া মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থী আহম্মদ মোল্লা (৭) উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন মোল্লার ছেলে। সে কদমপুর হাফেজিয়া মাদ্রাসার কায়দা বিভাগের ছাত্র। অভিযোগে অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর গ্রামের মোক্তার মোল্ল

ফরিদপুরে একদিনে ১১ জনের হামের সন্দেহ, চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৪৫
01 Aug 2026

ফরিদপুরে একদিনে ১১ জনের হামের সন্দেহ, চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৪৫

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের মধ্যে হামের (সন্দেহভাজন) উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে রোগটিতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ জন। একই সময়ে এ রোগে মোট ২১ জনের মৃত্যুর তথ্য রয়েছে।শনিবার (১ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ প্রকাশিত প্রতিবেদনে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৮ জন ফরিদপুর জেলার বাসিন্দা এবং বাকি

দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকায় পুনাকের সুপেয় পানি প্রকল্প উদ্বোধন
01 Aug 2026

দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকায় পুনাকের সুপেয় পানি প্রকল্প উদ্বোধন

খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকাবাসীর দীর্ঘদিনের নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে বাস্তবায়িত একটি সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় পাবলা সবুজ সংঘ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)-এর সহধর্মিনী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (প