সারাদেশ

নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে পুলিশ সুপার

প্রিন্ট
নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে পুলিশ সুপার
প্রতিনিধি

নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

পরিদর্শনকালে পুলিশ সুপার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে তিনি নওগাঁর কৃষক এবং কৃষিপণ্য সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় আইনি সহযোগিতা প্রদানে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথা জানান। কৃষকদের নিরাপত্তা ও কৃষিপণ্য সংক্রান্ত যেকোনো অনিয়ম প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নওগাঁ জেলার কৃষি ও কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন।

সম্পর্কিত সংবাদ