সারাদেশ

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা
রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিজানুর রহমান মিজান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (৯ আগস্ট) আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় আগ

মান্দায় জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি মারধরের অভিযোগ
নওগাঁর মান্দায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মারপিটের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আলহাজ মকছেদ আলীর সঙ্গে একই গ্রামের মৃত তালেব আলীর ছেলে আতিকুর রহমান মিঠু ও গোবিন্দপুর গ্রামের মফিজের ছেলে সোহেল রানার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।মকছেদ আলীর অভিযোগ, শনিবার (৮ আগস্ট) সকালে আতিকুর রহমান মিঠু, সোহেল রানা ও আজিজার নামে এক ব্য

ওসমানীনগরে ১৬ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার
সিলেটের ওসমানীনগরে ছালাউর রহমান (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। প্রায় ৫০ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।ছালাউর রহমান উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের মো. তরাজ আলীর ছেলে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল গেঞ্জি, লুঙ্গি ও স্যান্ডেল।পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ছালাউর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামে তার ফুফুর বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ

নড়াইলে ব্যবসায়ী আলাউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন শেখের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯ আগস্ট) দুপুরে সাতবাড়িয়া নতুন বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন লিবিয়া প্রবাসী শফিকুল ইসলাম, লাভলু ফকির ও শারমিন সুলতানাসহ স্থানীয় বাসিন্দারা।বক্তারা বলেন, সাতবাড়িয়া গ্রামের সন্তান আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। একসময় তিনি বিদেশে ছিলেন। সেখানে কষ্টার্জিত অর্থ

ফ্যামিলি কার্ড শুমারির তালিকায় ছাত্রলীগ নেতা
কুমিল্লার লালমাই উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে দায়িত্ব পাওয়ার চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার নাম থাকায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মো. শাহ নেওয়াজ নামের ওই ব্যক্তি উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত তালিকায় শাহ নেওয়াজের নাম রয়েছে। রোববার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট)

মুকসুদপুরে ২৬ বছরেও নির্মিত হয়নি বর্জ্য ফেলার স্থায়ী ভাগাড়
প্রায় ২৬ বছর ধরে পৌরসভা হিসেবে কার্যক্রম চললেও গোপালগঞ্জের মুকসুদপুরে বাসাবাড়ি ও বাজারের বর্জ্য ফেলার জন্য তৈরি হয়নি স্থায়ী কোনো ভাগাড়। ফলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র। বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডের চন্ডিবর্দী এলাকায় কুমার নদীর পাশে ফেলা হচ্ছে এসব বর্জ্য। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।স্থানীয়দের অভিযোগ, পৌরসভার গাড়িতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বর্জ্য এনে নদীর পাশে ফেলা হচ্ছে। এসব বর্জ্য নদীর পানিতে মিশে পান

নওগাঁয় পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নামা নুরপুর এলাকায় পুত্রবধূকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর আবু বক্করের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, শাশুড়ি বাড়িতে না থাকা এবং স্বামী প্রবাসে থাকার সুযোগে তাকে রাতে মাথায় তেল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ ও হয়রানি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগীর দাবি, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে রাতে তাকে মাথায় তেল দেওয়ার কথা বলে ডেকে নেন শ্বশুর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে প্রস্তুতি সভায় নানা নির্দেশনা
আগামী ১৬ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে শুক্রবার (৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছ

জমির বিরোধে সড়কে কৃষককে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী-সন্তানসহ ৫
সুনামগঞ্জের তাহিরপুরে সড়কের ওপর রামদা দিয়ে কুপিয়ে মধু মিয়া (৫৮) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী, সন্তান ও ভাইসহ আরও পাঁচজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মধু মিয়ার মৃত্যু হয়।নিহত মধু মিয়া তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের প্রয়াত হরমুজ আলীর ছেলে।নিহতের স্ত্রী সাফিয়া বেগমের অভিযোগ, গত ২৬ জুলাই সকালে সুন্দর পাহাড়ি গ্রামের মৃত তমিজ আলীর ছেলে এবং ম

শ্রীপুরে যুবদল নেতা নবী হোসেনের বাবার কুলখানিতে মানুষের ঢল
গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেনের বাবা মরহুম ইউসুব আলীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ আগস্ট) উপজেলার উজিলাব এলাকায় ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন নিজ বাড়িতে এ কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়-স্বজন, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কুলখানি উপলক্ষে প্রায় ৫ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ অনুষ্ঠানে এসে মরহুম ইউ

যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সালাউদ্দিনের ৪৯ দিন পর মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত শিবিরকর্মী সালাউদ্দিন (২৬) মারা গেছেন।শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২১ জুন বিকেলে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে হামলার ঘটনায় গুরুতর আহত হওয়ার পর টানা ৪৯ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।নিহত সালাউদ্দিন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।সালাউদ্দিনের মৃত

দীর্ঘদিন পর এক ট্রলারে মিলল ৪৬ মণ ইলিশ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জালে ধরা পড়েছে প্রায় ৪৬ মণ ইলিশ। বিপুল পরিমাণ এই মাছ মহিপুর মৎস্য বন্দরে নিলামে বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়। দীর্ঘদিন পর এক ট্রলারে এত ইলিশ ধরা পড়ায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশ আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়।জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি জুনাইদ নামের মাছ ধরার ট্রলার নিয়ে জাল ফেলেন মাঝি আলমগীর। একবার জাল ফেল


