নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহিষখোচা ইউনিয়ন শাখার উদ্যোগে মহিষখোচা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মহিষখোচা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহেদুজ্জামান আবির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শাকিল।
বক্তারা নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহিষখোচায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহিষখোচা ইউনিয়ন শাখার উদ্যোগে মহিষখোচা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।