সারাদেশ

আইনশৃঙ্খলা উন্নয়নে মান্দা থানার অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭

⎙ প্রিন্ট
আইনশৃঙ্খলা উন্নয়নে মান্দা থানার অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭
⌖ মান্দা
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে মান্দা থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন, মাদক মামলায় দুইজন এবং নিয়মিত মামলায় তিনজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ