সারাদেশ

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন গ্রেফতার

⎙ প্রিন্ট
ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন গ্রেফতার
⌖ ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা থানার এসআই খালিদ মাহমুদের এর নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার গুনপালদী গ্রামের নাসির বিশ্বাসের বাড়ি থেকে মামলার এজাহারনামীয় আসামি মোঃ জামির মোল্লা (৫২) এবং তদন্তে সন্দিগ্ধ আসামি মেহেদী হাসান লিটুকে (৫২) গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার এফআইআর নং-২১, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০০-এর মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”আজ দুপুরের দুইজনকে ফরিদপুর বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত সংবাদ