নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি দল আত্রাই বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় একটি মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে আটক করে। আটক কিশোর মো. আবু বক্কর সিদ্দিক (১৪), আত্রাই উপজেলার দারিয়াগাথি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় অভিযান চালিয়ে তার সহযোগী মো. সাদিকুল ইসলাম সাজু (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে।
এ ঘটনায় আত্রাই থানায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ ১৪ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








