সারাদেশ

নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সনদ প্রদান

নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

⎙ প্রিন্ট
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সনদ প্রদান
⌖ নওগাঁ সদর

নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। বিশেষভাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আয়োজকরা জানান, ফটোগ্রাফির মাধ্যমে নওগাঁর প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রতিভাবান আলোকচিত্রীদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া আলোকচিত্রীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এ আয়োজন নওগাঁর প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে নতুন প্রজন্মের আলোকচিত্রীদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আলোকচিত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ