সারাদেশ

জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রিন্ট
জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন
⌖ কিশোরগঞ্জ সদর
কিশোরগঞ্জ সদর  উপজেলার শোলাকিয়া কানিকাটা এলাকায় পৈতৃক জমি জোরপূর্বক দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আলী আকবর। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী আকবর অভিযোগ করেন, এনসিপি নেতা মাহফুজ, তাঁর বাবা আব্দুল রশিদসহ তাঁদের লোকজন দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। তাঁর অভিযোগ, মায়ের মৃত্যুর দিনই শোলাকিয়া কানিকাটা এলাকার ১২ শতাংশ পৈতৃক জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়।আলী আকবর আরও অভিযোগ করেন, ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল রশিদ গং তাঁদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে আদালতের রায়ে তিনি জয়ী হন। তবে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বলে দাবি করেন তিনি। বরং মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে আলী আকবর বলেন, “আদালতে জয়ী হয়েও পৈতৃক জমি উদ্ধার করতে পারিনি। নতুন করে আদালতের দ্বারস্থ হওয়ার পর প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালিয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”তিনি আরও বলেন, জমি উদ্ধারের পাশাপাশি তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।সংবাদ সম্মেলন থেকে পৈতৃক জমি উদ্ধারের পাশাপাশি হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী আলী আকবর।

সম্পর্কিত সংবাদ