ধর্ম

গীতার জ্ঞান ছড়িয়ে দিতে দাশপাড়ায় নতুন উদ্যোগ ওসমানীনগরে বীনাপাণী গীতা স্কুলের যাত্রা শুরু

প্রিন্ট
গীতার জ্ঞান ছড়িয়ে দিতে দাশপাড়ায় নতুন উদ্যোগ ওসমানীনগরে বীনাপাণী গীতা স্কুলের যাত্রা শুরু
ছবি: প্রতিনিধি
⌖ ওসমানী নগর
গীতার জ্ঞান ছড়িয়ে দিতে দাশপাড়ায় নতুন উদ্যোগওসমানীনগরে বীনাপাণী গীতা স্কুলের যাত্রা শুরু
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা দাশপাড়ায় শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বীনাপাণী গীতা স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বীনাপাণী তরুণ সংঘ দুর্গা মন্দিরে শ্রীগুরু প্রণাম মন্ত্র পাঠের মধ্য দিয়ে প্রথম দিনের শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীদের শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষার ক্লাস নেওয়া হয়। ক্লাস শেষে সকল শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা, খাতা, কলম ও পেন্সিল বক্স বিতরণ করা হয়।গীতা স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গীতা স্কুলের প্রধান শিক্ষক রাজু পাল ও সহকারী শিক্ষক শিপন সূত্রধরএছাড়াও বক্তব্য রাখেন, অশোক কুমার দেব, শিক্ষক মনোজ দাস পুরকায়স্থ, ডা. মুকুন্দ লাল নাথ, নেপুর গুন ও বিবাস দেবসহ অন্যরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন পাল, সমীরন পাল রিন্টু, অ্যাডভোকেট সন্তুষ পাল, অজয় দেব, নিশিত দেব, সিতাংশু দেব শিতু, সুমন দেব, সাংবাদিক সুবল চন্দ্র দাস, উমা রানী পাল ও রেখা রানী পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকরা।আয়োজকরা জানান, প্রথম দিনেই প্রায় ৪০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে তারা উৎসাহিত। অনেক শিক্ষার্থী বাবা-মা কিংবা বড় ভাই-বোনের সঙ্গে স্কুলে এসেছে। আগামী ক্লাসগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে এলাকার সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোরদের গীতা স্কুলে ভর্তি হওয়ার আহ্বান জানান তারা।ওসমানীনগরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা প্রায় ছয়টি গীতা স্কুলের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে আসছেন রবিন পাল, শুভ্রাংশু ধর শুভ্র ও রাজেন পাল।

সম্পর্কিত সংবাদ