ধর্ম

দুর্গাপূজা উদযাপন কমিটিকে বিলাইছড়ি জোনের আর্থিক সহায়তা প্রদান এবং পূজার প্রস্তুতি পরিদর্শন।

⎙ প্রিন্ট
দুর্গাপূজা উদযাপন কমিটিকে বিলাইছড়ি জোনের আর্থিক সহায়তা প্রদান এবং পূজার প্রস্তুতি পরিদর্শন।



পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোন (২৯ বীর)-এর উদ্যোগে স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে দুর্গাপূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১১ অক্টোবর ২০২৬ তারিখে দীঘলছড়ি আর্মি ক্যাম্পে স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটিকে দুর্গাপূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি, সরেজমিনে পূজার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং আয়োজনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
অনুদান পেয়ে দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর এই সহযোগিতার জন্য গভীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ