ধর্ম

ভাঙ্গায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে, পরিদর্শনে পুলিশ সুপার

⎙ প্রিন্ট
ভাঙ্গায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে, পরিদর্শনে পুলিশ সুপার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। রোববার (১৮ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন করতে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি চলছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোয়েন্দা শাখার সদস্যরাও মাঠে কাজ করছেন।তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সবার সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু,পুলিশ  সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ,ওভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আযুইব মোল্লাসহ  পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ