সারাদেশ

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন!
স্বাস্থ্যসেবায় অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা ও ধারাবাহিকতার সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “Appreciation for Outstanding Performance” সম্মাননা পেলেন।এই অর্জন কেবল একটি পুরস্কার নয়; এটি জনগণের দৌড় গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীর নিরলস পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি।সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মাহবুবুল আলম এ সম্মাননা প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক

বিদ্যুৎ বিভ্রাটে প্রতিদিন প্রায় ৩ লাখ টাকা ক্ষতির মুখে চা বাগানগুলোতে
মৌলভীবাজারের চা বাগানগুলোতে লোডশেডিংয়ের কারণে কাঁচা চাপাতা ট্রাফ হাউজে ওয়েদারিং বা প্রক্রিয়াজাত করতে গিয়ে নষ্ট হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, জেলার প্রতিটি বাগানে প্রতিদিন ২ থেকে ৩ লাখ টাকা ক্ষতি হচ্ছে।জেলার চা বাগানগুলো ঘুরে জানা গেছে, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে প্রায় ১৫ ঘণ্টা। বাকি ৯ ঘণ্টা কারখানার জেনারেটর সচল রাখতে জ্বালানি তেল ব্যবহার করতে হচ্ছে। এতে চা উৎপাদনের ভরা মৌসুমে জেলার ৯৩টি চা বাগানে বিপর্যয় দেখা দিয়েছে।রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানে দেখা যায়, দীর্ঘ সময় কাঁচ

ভাঙ্গায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় কৃষিজমি রক্ষা, নদীভাঙন প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীনভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জলাশয় ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলার আলগী ও তুজারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতি ও নির্ধারিত রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নির্দেশনা অনুযায়ী, শিক্ষক উপস্থিতির তথ্য প্রতিদিন বিদ্যালয় থেকে ক্লাস্টার, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠাতে হবে।প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো এবং বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এ মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেও এ কার্যক্রম পরিচালিত হচ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন।অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিন

বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকার চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, চাটেখেলর তালতলা গ্রামের আবু নাছের শরীফ (৬৩), চট্রগ

মুকসুদপুরে জাহান বেগম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগমের (৬০) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পশারগাতী ইউনিয়নের পাচুঁড়িয়া ঈদগাহ মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত জাহান বেগমের পরিবারের সদস্যদের পাশাপাশি পাচুুঁড়িয়া গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।মানববন্ধনে বক্তারা বলেন, জাহান বেগমের স্বামী মারা যা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। জাতীয় সংসদে ভোটাভুটিতে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি ভোট পড়ে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হয়। ভোট গণন

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রাম থেকে মাসুম জমাদ্দার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুম ওই গ্রামের সিদ্দিক জমাদ্দারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার কারণে এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি স্থানীয়দের। সে সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের হস্তক্ষেপে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। স্বজন ও স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে মাসুমের মাদকাসক্তি আরও বেড়ে যায়। এতে তার স্বাভাবিক জীবনয

সন্ত্রাসবাদের শিকারদের স্মরণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সন্ত্রাসবাদের শিকার ও বেঁচে ফেরা মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।২১ আগস্ট ২০২৬ ‘সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, আজ আমরা সন্ত্রাসবাদের শিকার ও বেঁচে ফেরা মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের সাহসিকতাকে সম্মান জানানোর পাশাপাশি তাদের কণ্ঠস্বর আরও জোরালো করা এবং তাদের মর্যাদা ও অধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব

পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লালমনিরহাটের পাটগ্রামে ছয় বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মজিবউদ্দিন ওরফে সেলিম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে

ভাঙ্গায় চাঞ্চল্যকর মারুফ হত্যার বিচার ও সব আসামির শাস্তির দাবিতে মানববন্ধন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসী মারুফ মাতুব্বর হত্যার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডে জড়িত সব আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চার গ্রামের হাজার হাজার মানুষ।বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া বাজারে এলাকাবাসী ও নিহতের পরিবারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি ঘারুয়া বাজারের প্রধান চারটি সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।নিহত মারুফ মাতুব্বর ভাঙ্গা উপজেলার ঘারু


