সারাদেশ

ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের তুলকালাম কাণ্ড, থানায় টানাটানি-হাতাহাতি আহত ৫
22 Aug 2026

ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের তুলকালাম কাণ্ড, থানায় টানাটানি-হাতাহাতি আহত ৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা থানার চত্বরে এক নারীকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে তুমুল টানাটানি, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী পার্শ্ববর্তী সোনাখোলা গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর ওই নারীকে নিয়ে একরামের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে সম্পর্ক গ

চুয়াডাঙ্গায় দিনদুপুরে কোটি টাকা মূল্যের চুল ছিনতাই
22 Aug 2026

চুয়াডাঙ্গায় দিনদুপুরে কোটি টাকা মূল্যের চুল ছিনতাই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাপাড়া নামক স্থানে পিকআপ ভ্যান থামিয়ে দিনদুপুরে ২৩ বস্তা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া চুলের পরিমাণ প্রায় ৪০০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।আজ শনিবার (২২ আগস্ট) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের পুরাপাড়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমা

মধ্যনগর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন, সভাপতি জিলানী ও সাধারণ সম্পাদক কাদির
22 Aug 2026

মধ্যনগর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন, সভাপতি জিলানী ও সাধারণ সম্পাদক কাদির

সুনামগঞ্জের মধ্যনগরে বেসরকারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আশরাফুজ্জামান এবং গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক মাখন মহানায়ক। সভায় বক্তব্য দেন মধ্যনগর বি.পি. উচ্চ ব

মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
22 Aug 2026

মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।মান্দা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহারুল ইসলামের সভাপতিত্বে এবং মান্

দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
22 Aug 2026

দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর দোহাজারী পৌরসভার পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দোহাজারী নাগরিক কমিটি। ‘সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে, গাছ লাগাবো দলমত নির্বিশেষে’—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিটি আয়োজন করা হয়।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে দোহাজারী রেলওয়ে স্টেশনের সড়কদ্বীপে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।আয়োজকরা জানান, দোহাজারী রেলওয়ে স্টেশন ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এল

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম
22 Aug 2026

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করা হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “আমরা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যের পরিচিতি সভা
22 Aug 2026

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যের পরিচিতি সভা

মৌলভীবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা আহ্বায়ক কমিটির ৭১ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজারের কুসুমবাগস্থ হোটেল রেস্ট ইন-এ বর্ণাঢ্য আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিট

গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয়
22 Aug 2026

গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয়

উৎসবমুখর পরিবেশে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম নিলয়।​আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কমিটি গঠন সংক্রান্ত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।​ভোটাভুটি শেষে সাইফুল ইসলাম নিলয় বিজয়ী হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।​অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজিয়ারণ সরক

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় তানযীমুল উম্মাহর ছাত্রী রাবেতা
22 Aug 2026

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় তানযীমুল উম্মাহর ছাত্রী রাবেতা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ’ আন্তর্জাতিক হিফয, তিলাওয়াত ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী ও তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার অনাবাসিক শাখার ছাত্রী রাবেতা বিনতে রমজান। তার এ সাফল্যে বাংলাদেশসহ তানযীমুল উম্মাহ পরিবারে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্

জন্মনিবন্ধনে প্রসাশকের সাক্ষর জালিয়াতির আশ্রয়ে নিতে গিয়ে যুবক আটক
22 Aug 2026

জন্মনিবন্ধনে প্রসাশকের সাক্ষর জালিয়াতির আশ্রয়ে নিতে গিয়ে যুবক আটক

জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মনিবন্ধন সনদপত্রে পৌর প্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে মৌলভীবাজারের বড়লেখায় এক যুবক আটক হয়েছেন। পরে যাচাই-বাছাইয়ে সনদটি জাল প্রমাণিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরসভায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আসাদুল ইসলাম পলাশ (২৮)। তিনি পৌরশহরের হাটবন্দ এলাকার আব্দুল হকের ছেলে।জানা যায়, আসাদুল ইসলাম নিজের নামে একটি জন্মনিবন্ধন সনদ তৈরি করেন। পরে সনদটিতে পৌর প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল
22 Aug 2026

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণজাগরণ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে এস এম আফতাব উদ্দিন স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এস এম আফতাব উদ্দিনের মৃত্যুতে শ্য

১ টাকার বঁড়শিতে ৩৭ বছরের সংসার, নীলফামারীর দীনেশ রায়ের জীবনসংগ্রাম
22 Aug 2026

১ টাকার বঁড়শিতে ৩৭ বছরের সংসার, নীলফামারীর দীনেশ রায়ের জীবনসংগ্রাম

মাত্র এক টাকায় কেনা বঁড়শি দিয়ে শুরু হয়েছিল জীবিকার লড়াই। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৭ বছর। নদী, নালা, খাল, বিল, ডোবা ও জলাশয়ে বঁড়শি ফেলে দেশীয় প্রজাতির মাছ ধরে বাজারে বিক্রি করেই পাঁচ সদস্যের সংসার চালিয়ে আসছেন নীলফামারীর দীনেশ রায় (৫৭)। সময় বদলেছে, কমেছে দেশীয় মাছ, বেড়েছে সংসারের খরচ—তবু বঁড়শি আর টোপের সঙ্গে তার সম্পর্ক আজও অটুট। দীনেশ রায় নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বেহারাপাড়া এলাকার মৃত ধীরেন রায়ের ছেলে। অভাব-অনটনের সংসারে জীবিকার তাগিদে তরুণ বয়সেই বেছে নেন মাছ ধরার পেশা। বঁড়শি, মাটির কল