সারাদেশ

নওগাঁর উত্তরা কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন

নওগাঁর উত্তরা কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন

⎙ প্রিন্ট
নওগাঁর উত্তরা কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন
নওগাঁর উত্তরা কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন


নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উত্তরা কোল্ড স্টোরের সামনে গত ৮ অক্টোবর বৃহস্পতিবার এলাকার শতাধিক আলু চাষি ও ব্যবসায়ী একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উত্তরা কোল্ড স্টোরের অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, নষ্ট আলুর ক্ষতিপূরণ না দেওয়া এবং চাষিদের হয়রানির অভিযোগ তুলে ধরে এই কর্মসূচি পালন করা হয়।সম্প্রতি সরকার আলু সংরক্ষণের জন্য প্রতি ৫০ কেজির বস্তায় ৫ দশমিক ৭৫ টাকা কেজি হিসেবে ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছিল। তবে চাষিদের অভিযোগ, কোল্ড স্টোর কর্তৃপক্ষ সেই নির্ধারিত হার উপেক্ষা করে ৮ টাকা বা তার চেয়েও বেশি ভাড়া আদায় করছে। এছাড়া সংরক্ষিত আলু বের করার সময় অনেক আলু নষ্ট হয়ে যায়, অথচ নষ্ট আলুর কোনো দায়িত্ব বা ক্ষতিপূরণ কোল্ড স্টোর কর্তৃপক্ষ নিচ্ছে না।চাষিরা জানান, এবার তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তার ওপর সংরক্ষণের নির্ধারিত নিয়ম না মেনে কোল্ড স্টোরের মালিক ও দায়িত্বশীলরা নানা কৌশলে চাষিদের জিম্মি করে, হয়রানি করে এবং নাজেহাল করে চলেছেন। অভিযোগ করেও প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার না পেয়ে তারা আজ একত্রিত হয়ে মানববন্ধন করেন।মানববন্ধনে অংশ নেওয়া চাষিরা আরও অভিযোগ করেন যে, কোল্ড স্টোরকে কেন্দ্র করে একশ্রেণির দালালচক্র গড়ে উঠেছে। এই চক্রের হাতে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন। প্রতিবাদ করলে আরও নির্যাতনের মুখে পড়তে হয় বলেও তারা দাবি করেন।তাদের মূল দাবি হলো—সরকার নির্ধারিত হারে অর্থাৎ প্রতি কেজি ৫ দশমিক ৭৫ টাকা হিসেবে ৫০ কেজির বস্তায় ভাড়া আদায় করতে হবে, নষ্ট আলুর ক্ষতিপূরণ দিতে হবে এবং দালালচক্র ও হয়রানি বন্ধ করতে হবে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান না পাওয়ায় আজকের এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে বলে চাষিরা জানান।

সম্পর্কিত সংবাদ