সারাদেশ

শ্যামনগরে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পরীক্ষা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও স্কুল ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা-২০২৬ হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার

⎙ প্রিন্ট
শ্যামনগরে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পরীক্ষা ও অভিভাবক সমাবেশ
শ্যামনগরে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পরীক্ষা ও অভিভাবক সমাবেশ


সাতক্ষীরার শ্যামনগরে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও স্কুল ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা-২০২৬ হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পরিচিতি সভাটি হয়। শেখ নাজমুল হকের সভাপতিত্বে ও বাবু জয়দেব বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম-আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি এবং বিশেষ অতিথি শেখ লিয়াকত আলী বাবু, সাবেক চেয়ারম্যান ৩ং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ লিয়াকত আলী বাবু, সাবেক চেয়ারম্যান ৩ং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ, অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম-আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি; শফিকুল ইসলাম দুলু, আহবায়ক শ্যামনগর উপজেলা যুবদল; মোঃ নূরুজ্জামান, আহবায়ক ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আবুবক্কার সিদ্দিক, সভাপতি শ্যামনগর উপজেলা কৃষক দল; মোঃ আসাদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক শ্যামনগর উপজেলা প্রেসক্লাব; মোঃ আরিফুজ্জামান (আরিফ), শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শ্যামনগর উপজেলা প্রেসক্লাব; মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব শ্যামনগর উপজেলা ছাত্রদল; ইয়াসিন আরাফাত, সভাপতি শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদল; আবু সাঈদ, সহ-সভাপতি শ্যামনগর সরকারি কলেজ ছাত্রদলসহ স্কুলের অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। প্রধান অতিথি বলেন, একটি শিশুর জীবনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা দিনের মাত্র ৮ ঘণ্টা, বাকি ১৬ ঘণ্টার মূল দায়িত্ব আপনাদের ঘরে। সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে আর তার পড়ালেখার খোঁজ রাখা মূলত আপনাদেরই দায়িত্ব। বিশেষ করে আজকের ডিজিটাল যুগে সন্তানের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকে নজর দিতে হবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আপনাদের সন্তানদের মেধা বিকাশে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন। শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলেই শিশুর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাই একসঙ্গে কাজ করি।চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের সভাপতি শেখ নাজমুল হক বলেন, শিক্ষার্থীর পড়াশোনার বিষয়ে শিক্ষক সিরিয়াস হলে। তাহলে অনেক ক্ষেত্রে অভিভাবক সিরিয়াস হন না। তাতেও একজন শিক্ষার্থী ভালো স্টুডেন্ট হতে পারবে না। এ কারণে শিক্ষক ও অভিভাবক দুজনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।একজন শিক্ষার্থীকে ভালোভাবে গড়ে তুলতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, প্রতি মাসের প্রথম সপ্তাহে আমরা অভিভাবক সমাবেশের আয়োজন করি। সেই ধারাবাহিকতায় এবার অক্টোবরের প্রথম সপ্তাহে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। এত ব্যস্ততার মাঝেও আমাদের এই সমাবেশে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষে পাস করা ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ