সারাদেশ

মান্দায় জমি দখলের অভিযোগে ধান নষ্ট, প্রাণনাশের হুমকি
23 Aug 2026

মান্দায় জমি দখলের অভিযোগে ধান নষ্ট, প্রাণনাশের হুমকি

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে রোপণ করা ধান নষ্ট, বসতবাড়িতে ভাঙচুর, বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার গণেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. মোকসেদ আলী বাদী হয়ে মো. শাহাদত হোসেন, মো. আবু রশিদ, মো. জিয়াউর রহমান, মো. কফিল উদ্দীন, মো. নাজিমুদ্দীন, মো. শামীম হোসেন, মো. আলামিন, মো. শুকুর আলী, মো. হিমেল, মো. ফজের আলী ও মো. তহির উদ্দীনসহ ১১ জনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে মোকসেদ

হুমায়ুন কবির ও স্ত্রী নায়লা কবিরের বিরুদ্ধে বাড়িওয়ালাকে জীবননাশের হুমকির অভিযোগ
23 Aug 2026

হুমায়ুন কবির ও স্ত্রী নায়লা কবিরের বিরুদ্ধে বাড়িওয়ালাকে জীবননাশের হুমকির অভিযোগ

রাজধানীর কাফরুলের কর্নার ভিউ আবাসিক এলাকায় বাড়িভাড়া ও বাসা ছাড়াকে কেন্দ্র করে ভাড়াটিয়া হুমায়ুন কবির ও তার স্ত্রী নায়লা কবিরের বিরুদ্ধে বাড়িওয়ালাকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে বাধ্য হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই ভবনের দারোয়ানকে মারধরের অভিযোগও উঠেছে। এসব ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাড়িওয়ালা তানজিলা-তুন-নুসরাত। জিডি ও বাড়িওয়ালার দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর পূর্ব কাফরুলের কর্না

সোনারগাঁয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
23 Aug 2026

সোনারগাঁয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কটিতে সিসি ও আরসিসি ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের শাওপাড়া এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।সংশ্লিষ্টরা জানান, সোনারগাঁ পৌরসভার পানাম-গাবতলী শাওবাড়ি এলাকার শাহামুদ্দিনের বাড়ি

মাহবুব সভাপতি রাজ কুমার সিনিয়র সহ-সভাপতি, আকতার হোসেন স্বপন সহ-সভাপতি নির্বাচিত
23 Aug 2026

মাহবুব সভাপতি রাজ কুমার সিনিয়র সহ-সভাপতি, আকতার হোসেন স্বপন সহ-সভাপতি নির্বাচিত

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-২৮ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাহবুব উর রহমান সভাপতি, রাজ কুমার পোদ্দার সিনিয়র সহ-সভাপতি এবং আকতার হোসেন স্বপন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, চেম্বারের মোট ৬৮৪ ভোটারের মধ

আলমডাঙ্গায় প্রায় ২০ হাজার অভিভাবককে শুভেচ্ছাপত্র" ছাত্রদল নেতা: মোমিন মালিতা
23 Aug 2026

আলমডাঙ্গায় প্রায় ২০ হাজার অভিভাবককে শুভেচ্ছাপত্র" ছাত্রদল নেতা: মোমিন মালিতা

মাদকের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের দূরে রাখা, বাল্যবিবাহ নিরুৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। কর্মসূচির আওতায় উপজেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ হাজারের বেশি শিক্ষার্থীর অভিভাবকের কাছে সচেতনতামূলক শুভেচ্ছাপত্র পৌঁছে দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) সকাল ৭টায় আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার ৫৬

চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আলোচনার শীর্ষে যুবদল নেতা ইজাজ আহাম্মেদ
23 Aug 2026

চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আলোচনার শীর্ষে যুবদল নেতা ইজাজ আহাম্মেদ

দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট, দমন-পীড়ন ও রাজপথের কঠিন লড়াই পেরিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার চরকুকরি-মুকরি ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন চরফ্যাশন উপজেলার যুবদলের নির্যাতিত ও পরীক্ষিত নেতা মোহাম্মদ ইজাজ আহাম্মেদ। ​বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে চরম রাজনৈতিক নিপীড়ন, হামলা ও মামলার শিকার হয়েও যিনি রাজপথ ছেড়ে যাননি, সেই ত্যাগী এই নেতার নাম এখন পুরো ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মুখে মুখে এ

কটিয়াদী-পাকুন্দিয়ায় মেগা প্রকল্প: বদলে যাচ্ছে কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা
23 Aug 2026

কটিয়াদী-পাকুন্দিয়ায় মেগা প্রকল্প: বদলে যাচ্ছে কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা

কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক সড়ক ও সেতু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চার লেনের সড়ক নির্মাণের প্রস্তাবের পাশাপাশি পুরাতন ব্রহ্মপুত্র নদে একাধিক সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা নিরসনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা

কেরু চিনিকলের ইতিহাসে‌ সর্বোচ্চ মুনাফা অর্জন। প্রসংশায় ভাসছেন এমডি রাব্বিক হাসান
23 Aug 2026

কেরু চিনিকলের ইতিহাসে‌ সর্বোচ্চ মুনাফা অর্জন। প্রসংশায় ভাসছেন এমডি রাব্বিক হাসান

বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান দেশের ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানী। যেটি দেশের সবক'টি চিনিকলের মধ্যে একমাত্র লাভজনক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত। নিয়মিত ভাবে লাভের ধারাবাহিকতায় এবার ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে মিলটি। আর ধারাবাহিক লাভের মূল কারিগর হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। তিনি যোগদানের পর থেকেই লাভ বা মূনাফার গ্ৰাফ উর্দ্ধমুখী। তার সূদক্ষ পরিচালনায় এবং অতি কর্মতৎপরতার ফলে মিলের শ্রমিক ও কর্মচারীদের ঐক্যবদ্ধ ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের কারণে মিল জ

আদমজী ইপিজেডে টানা ২য় দিন শ্রমিকদের অসুস্থতা, কারখানা ছুটি
23 Aug 2026

আদমজী ইপিজেডে টানা ২য় দিন শ্রমিকদের অসুস্থতা, কারখানা ছুটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের 'ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড' কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো একাধিক শ্রমিক অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। রবিবারেও (২৩ আগস্ট) কাজ শুরুর পরপরই কয়েক দফায় শ্রমিকরা ঢলে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে আজকের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।স্থানীয় সূত্র ও শ্রমিকদের সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬টায় প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেন। সকাল ৭টার পর থেকে হঠাৎ কয়েকজন নারী শ্রমিক শ্বাসকষ্ট ও অসুস্থতা অনুভব করতে থাকেন। এ

মাদকবিরোধী সচেতনতার জন্য অভিভাবককে শুভেচ্ছাপত্র দিলেন জেলা ছাত্রদল নেতা : মোমিন মালিতা
23 Aug 2026

মাদকবিরোধী সচেতনতার জন্য অভিভাবককে শুভেচ্ছাপত্র দিলেন জেলা ছাত্রদল নেতা : মোমিন মালিতা

মাদকের ভয়াল থাবা থেকে ছাত্রসমাজকে দূরে রাখা, বাল্যবিবাহ নিরুৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাজুড়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এ কর্মসূচির আওতায় উপজেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৯ হাজারের অধিক অভিভাবকের কাছে মাদকবিরোধী ও সামাজিক সচেতনতামূলক শুভেচ্ছাপত্র পৌঁছে দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) সকাল ৭টায় আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির আনুষ্ঠা

শ্রীপুরে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
23 Aug 2026

শ্রীপুরে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

‎‎টিপুসলতান, শ্রীপুর:গাজীপুর প্রতিনিধি‎‎গাজীপুর জেলার শ্রীপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শ্রীপুর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট (রবিবার) সকাল ১০টায় স্থানীয় সবুজ পাতা রিসোর্টে এই সভার আয়োজন করা হয়।শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: হুমায়ুন কবির সরকার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব মো: বিল্লাল হোসেন বেপারী-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা: এস.এম রফিকুল ইসলাম