লালমনিরহাটে জাতীয় কন্যাশিশু দিবসে শিশুদের মুখে হাসি ফোটালো লেডিস ক্লাব।
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"— এই বার্তা ছড়িয়ে দিতে লালমনিরহাটে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬।সোমবার (১২ অক্টোবর)দিবসটি উপলক্ষে শহরের আল-নাহিয়ান শিশু পরিবারের নিবাসীদের মুখে হাসি ফোটাতে বিশেষ কর্মসূচির আয়োজন করে লেডিস ক্লাব, লালমনিরহাট। অনুষ্ঠানে শিশু পরিবারের নিবাসীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। এরপর আয়োজন করা হয় এক প্রীতিভোজের। আয়োজকেরা জানান, সমাজে কন্যাশিশুদের সুরক্ষা ও তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নিয়মিতই এমন সামাজিক কাজ পরিচালনা করছেন তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি উম্মে জাকিয়া।পরে জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান,জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক অতিথি হিসেবে উপস্থিত হন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সহ-সভাপতি জনাব মুনিরা বেগম, জনাব মোসা. সুমি খাতুন, জনাব শাহরিমা জান্নাতি এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








