সারাদেশ

১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা।

⎙ প্রিন্ট
১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা।
⌖ বান্দরবান সদর
বান্দরবানে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী পিসিজেএসএস কর্তৃক থানচিগামী বাস ও জীপ গাড়িতে হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে গত ২ দিন ধরে বন্ধ রয়েছে সকল গণপরিবহণ সেবা। আজ(শনিবার) সকাল হতে কোনো পরিবহণ থানচির উদ্দেশ্যে ছেড়ে যায়নি। অনেক যাত্রী স্টেশনে দীর্ঘ অপেক্ষায় বসে রয়েছেন।
সূত্রে জানা যায়, থানচিগামী বাস পরিবহণ মালিক সমিতির কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে সন্ত লারমা নের্তৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। একই অভিযোগ জীপ মালিক সমিতির। তারা জানায়, বিগত বছরের তুলনায় এই বছর চাঁদার পরিমাণ দ্বিগুণ বাড়িয়েছে সন্ত্রাসী গোষ্ঠীটি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাংচুর ও চালকদের উপর বর্বর নির্যাতন করছে তারা। থানচির কমলাবাগান, বাগানবাড়ি হতে শুরু করে থানচি সদর উপজেলা ও ডিম পাহাড় সংলগ্ন স্থানে ভারি অস্ত্র হাতে চলাফেরা করে পাহাড়ি সন্ত্রাসীরা।

সম্পর্কিত সংবাদ