লালমনিরহাটের মহিষখোচায় শিক্ষক দিবসকে কেন্দ্র করে শিক্ষকদের র্যালি
বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমাজ নির্মাণে শিক্ষকদের অনন্য ভূমিকার স্বীকৃতি প্রদানের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।
বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমাজ নির্মাণে শিক্ষকদের অনন্য ভূমিকার স্বীকৃতি প্রদানের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।রোববার (০৫ অক্টোবর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে একটি আনন্দময় র্যালিতে অংশ নেন। এরপর র্যালিটি মহিষখোচা বাজার এলাকায় পৌঁছে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা শিক্ষার সর্বাঙ্গীণ মানোন্নয়ন ও আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের অবদান এবং মর্যাদার বিষয়টি তুলে ধরেন। অনুষ্ঠানে মহিষখোচা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন








