প্রশাসন

উত্তরায় ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ ভ্যান

রাজধানীর উত্তরায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন—ডিএনসিসি। অভিযানে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে রাখা অর্ধশতাধিক ভ্যান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

⎙ প্রিন্ট
উত্তরায় ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ ভ্যান
উত্তরায় ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অর্ধশত ভ্যান

রাজধানীর উত্তরায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন—ডিএনসিসি। অভিযানে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে রাখা অর্ধশতাধিক ভ্যান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানের সময় ফুটপাত ও সড়কের ওপর থাকা অস্থায়ী দোকান ও ভ্যান সরিয়ে দেওয়া হয়। ডিএনসিসির পক্ষ থেকে বলা হচ্ছে, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তবে অভিযানের পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে পুনর্বাসনের দাবি উঠেছে। তাদের বক্তব্য, ভ্যান ও অস্থায়ী দোকানের ওপর নির্ভর করেই অনেক পরিবারের জীবিকা চলে। বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়তে হবে তাদের।
ব্যবসায়ীরা বলছেন, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা প্রয়োজন হলেও জীবিকা হারানো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত।অভিযানকে কেন্দ্র করে তাই নতুন করে সামনে এসেছে ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও পুনর্বাসনের প্রশ্ন।

সম্পর্কিত সংবাদ