সারাদেশ

লালমনিরহাটে চলন্ত বাসে জন্ম, শিশুর নাম রাখা হলো আনাস।

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছে আনাস এন্টারপ্রাইজ নামক একটি বাস। চলন্ত বাসে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে বাসটির নামেই ‘আনাস হাসান’। ঘটনাটি নিয়ে যাত্রী, বাস কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও আবেগঘন পরিবেশ।

⎙ প্রিন্ট
লালমনিরহাটে চলন্ত বাসে জন্ম, শিশুর নাম রাখা হলো আনাস।
আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছে আনাস এন্টারপ্রাইজ নামক একটি বাস। চলন্ত বাসে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে বাসটির নামেই ‘আনাস হাসান’। ঘটনাটি নিয়ে যাত্রী, বাস কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও আবেগঘন পরিবেশ।
জানা যায়, জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার বাসিন্দা আবিদা আক্তার ঢাকার জিরানীর একটি গার্মেন্টসে কাজ করেন। গর্ভবতী অবস্থায় গত শনিবার রাতে জিরানী থেকে আনাস এন্টারপ্রাইজের একটি বাসে করে নিজ বাড়ি বড়খাতার উদ্দেশে রওনা দেন। 
গভীর রাতে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ প্রসব বেদনা শুরু হয় আবিদার। বিষয়টি বুঝতে পেরে বাসের সুপারভাইজার চালককে গাড়ির গতি কমিয়ে চালানোর অনুরোধ করেন। কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে একটি পেট্রোল পাম্পে বাসটি থামানো হয়।
পরে স্থানীয় এক ধাত্রীকে ডেকে এনে বাসের ভেতরেই সন্তান প্রসব করেন আবিদা। প্রাথমিক চিকিৎসার পর মা ও নবজাতক সুস্থ থাকায় আবারও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে বাসটি। এ সময় বাসের সুপারভাইজার যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ