সারাদেশ

দীঘিনালায় মানবিক সহায়তায় হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী শুক্কুর আলী

খাগড়াছড়ির দীঘিনালায় দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অসহায় জীবনযাপন করা শুক্কুর আলীর পাশে দাঁড়িয়েছে আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।

⎙ প্রিন্ট
দীঘিনালায় মানবিক সহায়তায় হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী শুক্কুর আলী




খাগড়াছড়ির দীঘিনালায় দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অসহায় জীবনযাপন করা শুক্কুর আলীর পাশে দাঁড়িয়েছে আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।
শুক্কুর আলী দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া আশ্রম এলাকার বাসিন্দা। তার বাবা আবুল হোসেন ও মা ফুলমালা। দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী অবস্থায় চলাফেরায় নানা সমস্যার সম্মুখীন হয়ে অসহায় জীবন কাটাচ্ছিলেন তিনি।
বিষয়টি জানতে পারেন এলাকার স্বেচ্ছাসেবক মাওলানা মোঃ শাহজালাল। পরে তিনি শুক্কুর আলীর চলাফেরার কষ্টের কথা আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশনের কাছে তুলে ধরেন এবং তার জন্য একটি হুইল চেয়ারের আবেদন করেন।
আবেদনের পর ফাউন্ডেশনের এক সদস্য, যিনি আমেরিকাপ্রবাসী, তাঁর আর্থিক সহায়তায় হুইল চেয়ারটি কিনে শুক্কুর আলীকে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল হাসান সাদাকাহ ফান্ড থেকে হুইল চেয়ারটি তার হাতে তুলে দেন।
হুইল চেয়ার পেয়ে শুক্কুর আলী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিনের চলাফেরার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এবং দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমবে।
স্থানীয় স্বেচ্ছাসেবক মাওলানা মোঃ শাহজালাল বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। একজন মানুষের প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল হাসান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার অন্যতম দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত সংবাদ