সারাদেশ

ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

⎙ প্রিন্ট
ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ছবি: প্রতিনিধি
⌖ ওসমানী নগর
ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রবীণদের মর্যাদা, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা এবং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রবীণদের জীবনমান উন্নয়ন ও সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ওসমানীনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়ন্তী দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তাহমিমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হূসনেহারা তালুকদার, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শরীফ আহমেদ চৌধুরী এবং কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, প্রবীণ ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ