রুহিয়া ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রুহিয়া ডিগ্রি কলেজের ২০২৬-২৭ইং শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক জেনারেল ও উচ্চ মাধ্যমিক বিএমটি শাখার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)রুহিয়া কলেজের আয়োজনে সকালে কলেজের হলরুমে এ ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক ইউনুস আলী, রফিকুল ইসলাম,আসাদ আলী, আনোয়ারুল ইসলাম,সালেহুর রহমান, আফতাব আরিফ,রাজিউর রহমান প্রভাষক মুনিরা বেগম,পজির হোসাইন, মাহামুদুল হান্নান, রায়হান উদ্দিন প্রমুখ। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ মজিবর রহমান বলেন, খুব শীঘ্রই রুহিয়া ডিগ্রি কলেজ সরকারি কলেজে রূপান্তরিত হবে।আশা করি তোমরাই সরকারি কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সরকারি সনদ পাবে।তাই কলেজের সকল নিয়ম -কানুন মেনে নিয়মিত ক্লাস করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা মেনে চলারও পরামর্শ দেন তিনি।তারিখ:২৪/০৯/২০২৬ ইং ।








