সারাদেশ

ওসমানীনগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

ওসমানীনগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

⎙ প্রিন্ট
ওসমানীনগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত
⌖ ওসমানী নগর


সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর গ্রামের মাছুখালী খালে স্থানীয় জেলেরা একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুল ওয়াহিদ (৬৫) উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের মৃত শমশের উল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে যান। রাতে সেখানে খাওয়া-দাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে মাছুখালী খালের পাড়ে একটি গাছের নিচে বসেন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইসলামপুর গ্রামের মাছুখালী খালে স্থানীয় জেলেরা পানিতে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আব্দুল ওয়াহিদের পরিচয় নিশ্চিত করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সম্পর্কিত সংবাদ