সারাদেশ

দীঘিনালায় ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ

⎙ প্রিন্ট
দীঘিনালায় ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ



খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালীতে ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণির সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থী সবক গ্রহণ করে। পবিত্র কোরআন তিলাওয়াত, ইসলামি গজল ও ধর্মীয় পরিবেশনার পাশাপাশি জানাজার নামাজ আদায়ের নিয়মাবলি প্রদর্শন করে শিক্ষার্থীরা।সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, মাদ্রাসার সভাপতি মো. সাইফুল ইসলাম, মুফতি দীন ইসলাম ও হাফেজ ওয়াহিদুল রহমানসহ অন্য অতিথিরা।অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ওমর ফারুক। শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাফেজ তবাকর হোসেন।অনুষ্ঠানে কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি সুশিক্ষা, শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিশুদের ধর্মীয় শিক্ষার অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়াবে এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত সংবাদ