নওগাঁর মান্দায় জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার উদ্যোগে ৭ম ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালীসফা গ্রামের কালিতলা মাঠে উৎসবমুখর পরিবেশে কারাম পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি লক্ষীন উরাও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে, ঠাকুর মান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
উৎসবকে ঘিরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি, ধর্মীয় আচার ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
নওগাঁর মান্দায় বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব উদযাপন








