সারাদেশ

মান্দায় সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে:

⎙ প্রিন্ট
মান্দায় সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে:
⌖ মান্দা
নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়া দশমী উপলক্ষে প্রসাদপুর ইউনিয়নের প্রসাদপুর মন্দিরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, সবার আন্তরিকতা, পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসবের আনন্দ ও রাষ্ট্র সবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য ধরে রাখতে হবে। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন যেন সারা বছর অটুট থাকে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ